রংপুর মহানগরীতে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ,বাজারজাতকরণ ও বিক্রির অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন রংপুরের মোবাইল কোর্ট। একই সঙ্গে তিন টন পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধায় রংপুর নগরীর সিটি বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, রংপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
নগরীর সিটি বাজারসহ বিভিন্ন বাজারেই এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।
