নবাবগঞ্জে যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামে পালপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। জানা যায়, গতকাল কয়েক জন মন্দিরে পূজা দিতে গেলে দেখতে পায় কেচি গেটের ভেতরে গৌড় ও নিতাই প্রতিমার মাথা ভেঙে পড়ে আছে এবং রাধা কৃষ্ণ প্রতিমার মুখ ও কপালে কালো দাগ লেগে আছে। এ সময় প্রতিমার কপালে থাকা দুটি স্বর্ণের টিপ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দোহার সার্কেল এএসপি মো. জহিরুল ইসলাম ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নবাবগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুবঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা পূজা উদ্যাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অনুপম দত্ত নিপু বলেন, গতকাল সোমবার চুরির ঘটনায় মামলা করা হয়েছে।
