শিবচরে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:৩৯

‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিবচরে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শেখপুর বাজারে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আব্দুল হান্নান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশের সেবা শতভাগ নিশ্চিত করবে বিট পুলিশিং। তাই স্থানীয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি, ইভটিজার, বাল্যবিয়ে, যৌতুকসহ যেকোনো সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিরাজ হোসেনের সভাপতিত্বে ও শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ আবির হোসেন, শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম। এছাড়া আরো বক্তব্য রাখেন বাশকান্দি ইউপি চেয়ারম্যান আবুল বাসার মিয়া ও বাশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ মল্লিক। শিবচর থানা পুলিশের সদস্যসহ বাশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অপরদিকে মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে  শিবচর থানা এলাকায়  চৌকিদারি প্যারেড  অনুষ্ঠিত হয়। উক্ত সভায়  চৌকিদার সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ড, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, জিআর, সিআর ওয়ারেন্ট এর আসামী গ্রেফতারে সহায়তা সহ  মাদক, চোরাচালান, ইভটিজিং,নারী নির্যাতন রোধে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

ইত্তেফাক/এসআই