নরসিংদীর শিবপুরে নির্বাচনী সহিংসতায় মিলন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি হয়েছেন। তিনি আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নরসিংদী-৩ নির্বাচনী এলাকার কোন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই এলাকার হযরত আলী মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের সিরাজুল ইসলাম মোল্লা কোন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে গেলে সেখানে তাকে নৌকার সমর্থকরা অবরুদ্ধ করে রাখে। সিরাজ মোল্লার অবরুদ্ধের খবর তার সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় যুবলীগ কর্মীরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে তালা ভেঙ্গে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে আনে। এসময় কেন্দ্রের বাহিরে নৌকা ও সিংহের সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় মিলন মিয়া ছুরিকাঘাতে নিহত হন।
আরও পড়ুন: ঐক্যফ্রন্ট ভেঙে যাবে, অভিজ্ঞতা থেকে বলছেন কাদের
নিহত মিলন মিয়া আওয়ামী লীগে সমর্থক বলে দাবী করেছেন দলীয় নেতাকর্মীরা। সহিংসতার খবরে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সমর্থকরা সেখান থেকে সরে যায়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/আরকেজি
