ভারত সরকার অনুমতি দিলে চলমান শৈত্যপ্রবাহে দেশটির কৃষকদের জন্য ২ হাজার কম্বল পাঠাতে চান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল সোমবার ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে শীতের প্রবাহ বাড়ছে, তাপমাত্রা কোনো কোনো স্থানে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে আমাদের আহ্বান, তারা যেন অসহায় শীতার্ত জনগণকে সহযোগিতা করেন। গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র এবং দুই-একজন ব্যবসায়ী এসব কম্বল দেওয়ার জন্য আমাদের সহযোগিতা করেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিসহ উত্তরবঙ্গে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি।
