চট্টগ্রামের কালামিয়া বাজারে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ১৮৪তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক এবং কোম্পানি সেক্রেটারি ও ইভিপি এটিএম তাহমিদুজ্জামানসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি
