শায়েস্তাগঞ্জে বন্দুক ও কার্তুজসহ যুবক গ্রেফতার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০১:০০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একনলা একটি বন্ধুকসহ এক যুবককে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ। সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের পুরানবাজার থেকে বন্দুকসহ তাকে আটক করা হয়।

জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার এস আই সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পুরানবাজার বাইপাস সড়কে অভিযান পরিচালনা করে। এসময় একনলা একটি বন্ধুক ও ১২ টি কার্তুজসহ মহিবুর রহমান (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বনগাঁ গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআর