মহেশপুরে অবৈধভাবে ভারতে গমনকালে ৩ নারী আটক

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৯:৫৭

ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে ৩ নারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে তাদেরকে আটক করা হয়।  
 
বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধিনস্ত বাঘাডাঙ্গা বিওপির টহল দল গোপন সূত্রে অভিযান চালিয়ে উপজেলার বাঘাডাঙ্গা বাজার থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার অপরাধে সাতক্ষীরা জেলার কলরোয়া থানার কিসমি ইলিশপুর গ্রামের আবু সিদ্দিকের মেয়ে শাকিলা খাতুন(৪০),নড়াইল জেলার কালিয়া থানার তারাপুর গ্রামের হাসান আলী মোল্লার মেয়ে তাসলিমা খাতুন(২৩) ও মামুনের স্ত্রী তানিয়া বেগমকে(২৫) আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। 

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম