একসঙ্গে দুই সিনেমায়

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২০:২০

লম্বা বিরতির পর একসঙ্গে দুই সিনেমা নিয়ে ভক্তদের সামনে আসছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রাহ্মাস্ত্র’ সিনেমা দিয়ে এরইমধ্যে শুটিংয়ে ফিরেছেন এই অভিনেতা। সিনেমাটিতে তার সঙ্গে আরো অভিনয় করছেন আলিয়া ভাট ও অমিতাভ বচ্চন। সিনেমাটিতে আলিয়া থাকায় তার ভক্তদের ভেতরে উচ্ছ্বাসের কমতি নেই। বর্তমান প্রেমিকার সঙ্গে পর্দার রসায়ন কেমন হবে তা দেখতে মুখিয়ে আছেন তাদের অনুরাগীরা। 

এছাড়া ‘শমসেরা’ নামের একটি সিনেমার কাজ আগামী সপ্তাহেই শেষ করার কথা রয়েছে তার।