বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষ (BEZA)’র কর্মকর্তাদের চাইনিজ ভাষা প্রশিক্ষণ প্রদানের প্রদানের লক্ষ্যে উদ্বোধনী সভা বিইজেডএ’র প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ২০ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিইজেডএ’র এক্সিকিউটিভ মেম্বার (গ্রেড-১) হারুনুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিইজেডএ’র মহা ব্যবস্থাপক মো. শোয়েব। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন চাইনিজ ইনস্টিটিউটের প্রধান প্রশিক্ষক প্রফেসর মহিউদ্দিন তাহের, চিফ এক্সিকিউটিভ অফিসার স্কোয়াড্রন লিডার (অব.) আলী মাহমুদ খান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইজেডএ’র ১২ জন প্রশিক্ষণার্থীসহ একাধিক উর্ধ্বতন কর্মকর্তা, চাইনিজ ইনস্টিটিটের প্রতিষ্ঠাতা জামাল হোসেন এবং চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল মামুন। চাইনিজ ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে সভাপতির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশি আধুনিক শিল্প ও ইনভেস্টমেন্টের গুরুত্ব বিবেচনায় বর্তমান বিশ্বের শিল্প ও অর্থনীতির মহাশক্তিধর (ইকোনমিক জায়ান্ট) চীনের দিকে সকলকে আকৃষ্ট করে। চাইনিজ ভাষা শিক্ষা ছাড়া কাউন্টার পার্ট চীন হতে শিল্প ও ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনয়ন অনেক কঠিন বিষয়। তিনি ‘চাইনিজ ইনস্টিটিউট’-কে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ পার্টনার পেয়ে আনন্দিত বলে জানান।
০
