তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা উপজেলার নগরঘাটা গ্রামে অবস্থিত প্রাচীন ঈদগাহ ময়দান। নগরঘাটা ও পাঁচপাড়া গ্রামের মাঝামাঝি স্থানে এর অবস্থান বলে এটি পাঁচপাড়ার ঈদগাহ নামে পরিচিত। বর্তমানে স্থানীয় ঈদগাহ কমিটি এর পাশে নতুন করে একটি ঈদগাহ তৈরি করছেন। ফলে এই ঈদগাহটি এখন অযত্ন-অবহেলায় পড়ে আছে। স্থানীয়রা ঈদগাহটি সংরক্ষণের দাবি জানিয়েছে।
নগরঘাটা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিপু জানান, ঈদগাহটি প্রাচীন নিদর্শন হিসেবে সংরক্ষণের দাবি জানাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, কয়েক শ বর্ষী এ ঈদগাহটি সংরক্ষণ জরুরি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
