সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে এ বছর শুঁটকি তৈরির ধুম লেগেছে। কম খরচে লাভ বেশি হওয়ায় প্রকৃত মত্স্যজীবীদের পাশাপাশি সাধারণ মত্স্যজীবীরাও এবার শুঁটকি উত্পাদন করায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উত্পাদন হয়েছে বলে জানিয়েছেন মত্স্যজীবীরা। উপজেলা মত্স্য অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় শুঁটকি মাছ উত্পাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার মেট্রিক টন। কিন্তু ইতিমধ্যে উপজেলার বিভিন্ন চাতালে প্রায় ২০ হাজার মেট্রিক টন শুঁটকি মাছ উত্পাদিত হয়েছে। বিষয়টি স্বীকার করে উপজেলা মত্স্য কর্মকর্তা (অ.দা.) সাইফুল ইসলাম বলেন, শুঁটকি উত্পাদনকারীরা যাতে সরকারি ঋণ সহায়তা পান—সে ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
