ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
বন্ধঘোষিত পাবনা চিনিকলসহ ১৫টি চিনিকল একযোগে চালু করাসহ ছয় দফা দাবিতে মঙ্গলবার ঈশ্বরদীর কালিকাপুর মিলগেটে বিক্ষোভ, সমাবেশ করেছেন আখচাষিরা। পাবনা চিনিকল আখচাষি সমিতি আয়োজিত সমাবেশ শেষে তারা মিলগেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পাবনা জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, সলিমপুর ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রশীদুল্লাহ প্রমুখ।
