পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতি প্রতিরোধে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার নতুন বাজার ও গদাইপুর বাজারের রাস্তার পাশে রাখা কাঠের গুঁড়ি অপসারণে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। জানা যায়, দুটি করাতকলের লাইসেন্স না থাকায় জরিমানা এড়াতে ও ডাকাতরা ডাকাতি করতে এসব কাঠের গুঁড়ি ব্যবহার করত। অভিযানে গদাইপুর বাজারে অবস্থিত একটি স মিলকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. এজাজ শফী, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়সহ থানা পুলিশ।
