বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছীতে আগাম টম্যাটো চাষ করে লাভ পাচ্ছেন উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে বাজারে দাম ভাল থাকায় লাভবান হচ্ছেন তারা। সরেজমিনে কালা হাট, গবরচাপা হাট, ভান্ডারপুর বদলগাছী সদরসহ বিভিন্ন বাজারে দেখা গেছে, কাঁচা ও আধাপাকা টম্যাটো কেজিপ্রতি ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। জাইদুল, মনির হোসেনসহ একাধিক কৃষক জানান, যারা আগাম টম্যাটো চাষ করেছে তারা বাজারে দাম ভাল পাচ্ছে। উপজেলা কৃষি অফিসার মো. হাসান আলী বলেন, উপজেলায় এবার প্রায় ৭০ হেক্টর জমিতে টম্যাটো আবাদ হয়েছে। বাজারে দাম ভাল থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা।
