পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
পাথরঘাটায় সোমবার রাতে তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম। দক্ষিণ স্টেশন পাথরঘাটার কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম জানান, গোপন খবরের ভিত্তিতে জিনতলা এলাকায় অভিযান চালালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ সময় উপজেলার জিনতলা খালের গোড়া থেকে তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়। উদ্ধার চামড়া ও মাথা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
