শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় আমতলী গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে পুলিশ গলায় রশি দেওয়া এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত কিশোরী দিপিকা রানী শীল (১৫) আমতলী গ্রামের তপন শীলের মেয়ে। তপন শীল জানান, একটি ছেলের সঙ্গে তার মেয়ের সম্পর্ক ছিল। ঘরের দরজা বন্ধ করে দিপিকা গলায় রশি দেয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, গলায় দড়ি দেওয়া কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
