ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ব্যবসা উন্নয়ন সভা-২০২০ সম্প্রতি ডেল্টা লাইফ টাওয়ার, গুলশান-২ এ অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান, সিএমও বিনীত কুমার আগারওয়াল, ডিএমডি ও কোম্পানি সেক্রেটারী উত্তম কুমার সাধু এবং এসইভিপি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন
এবি ব্যাংক লিমিটেডের ৭০০তম পরিচালনা পর্ষদ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ এ. (রুমী) আলী সভায় সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল উপস্থিত ছিলেন
চট্টগ্রাম নগরীতে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারণ কাজে ব্যবহারের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) ২০০ ভ্যান গাড়ি দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজন সম্প্রতি নগরীর আন্দরকিল্লাস্থ পুরোনো নগর ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব ভ্যানগাড়ি গ্রহণ করেন। ভার্চুয়াল প্ল্যাটফরমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী
