কোহিনূর কেমিক্যালের ৩৩তম এজিএম অনুষ্ঠিত

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:৩৩

কোহিনূর কেমিক্যাল কোং (বিডি) লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক কাজী মামুন-উল-আশরাফ ও লে. কর্নেল কামাল আহমেদ, পিএসসি (অব.), কোম্পানি সচিব মহা. শামীম কবীর ও সিএফও আবু বকর সিদ্দিক। আলোচ্য সভায় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস ও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি