শ্রীপুরে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:৪০

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

শ্রীপুরে ট্রাকচাপায় ফরিদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার সাতখামাইর-কাওরাইদ সড়কের ভিটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ফরিদকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত ফরিদ উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। তিনি এলাকার একটি বালুর গদির ম্যানেজার ছিলেন। শ্রীপুর থানার এস আই অংকুর কুমার ভট্টাচার্য জানান, ফরিদ সাতখামাইর থেকে মোটরসাইকেলযোগে কাওরাইদ যাচ্ছিলেন। এ সময় গোলাঘাট ভিটিপাড়া মোড়ের কাছে পৌঁছার পর বালু বহনকারী একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।