গাজীপুরে শীতার্তদের জন্য আশার কম্বল

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:৪০

গাজীপুর প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষ থেকে দেশের ৬৪টি জেলার দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকায় গতকাল গাজীপুরের দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের লক্ষ্যে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের কাছে ৪৫০টি কম্বল হস্তান্তর করা হয়েছে। এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকী, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সিবলী সাদিক, আশা’র গাজীপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মো. আনোয়ার হোসেন, আশার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান মো. আশরাফ হোসেন, মাহমুদুর রহমান, নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।