মাশরাফির উদ্যোগে টি-২০ টুর্নামেন্ট

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:৪৯

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার ব্যবস্থাপনায় আগামি ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। এ উপলক্ষ্যে গতকাল নড়াইলের চিত্রা রিসোর্টে আয়োজিত হয় প্লেয়ার চয়েজ অনুষ্ঠান। যেখানে ৫টি দলের ৫টি ক্যাটাগরিতে ৭৫ জন খেলোয়াড়ের নিলাম হয়। ভার্চুয়াল অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন মাশরাফি। নড়াইলে প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস দেন তিনি। বিপিএলের আদলে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে গড়াবে ৫ দলের এই টুর্নামেন্টটি।