স্পোর্টস রিপোর্টার
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত ওয়ালটন বিজয় দিবস হকিতে ফাইনালে ওঠার লড়াই চলছে। দুটি দল ফাইনালের দুয়ারে থাকলেও এখনো নিশ্চিত হয়নি। গতকাল হকি স্টেডিয়ামে বিমান বাহিনী ৮-২ গোলে পুলিশকে হারিয়েছে। বিজয়ী দলের আরশাদ হোসেন ২, রকিবুল হাসান, শামীম মিয়া, দেবাশিষ কুমার রায়, সজিব হোসেন, মিরাজুল ইসলাম, প্রসেজিত্ রায়, বিজিত দলের আমিরুল ইসলাম, মহসিন ১টি করে গোল করেন। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় সেনাবাহিনী ১-১ গোলে সোনালী ব্যাংকের সাথে ড্র করে।
সেনাবাহিনীর মনোজবাবু এগিয়ে দেন এবং সোনালী ব্যাংকের নাইমউদ্দিন গোল করে সমতা আনেন।
