শৈলকুপায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২১:৫৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নজরুল ইসলামের বগুড়া গ্রামের বাড়ি থেকে বিপুল পরিমাণ ঢাল শরকী উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৪৭টি শরকী, ১৭টি ঢাল ও ১০/১২ কেজি বেতসহ এসব তৈরির অন্যান্য সরঞ্জাম। মঙ্গলবার দুপুরে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় শৈলকুপার হাটফাজিলপুর ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে । এ সময় চেয়ারম্যান বাড়িতে ছিলেন না।