চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় অস্ত্রসহ চার দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে নগরীর বাকলিয়া থানা শাহ আমানত সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো—মো. আরমান (২৩), আনছার আলী ফয়সাল (২২), মো. শাকিল (২১) এবং মো. জীবন (২০)। তাদের কাছ থেকে একটি এলজি ও দুটি কার্তুজ, দুটি ছোরা, রশি এবং মলমসহ আরো বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
