নেত্রকোনা প্রতিনিধি
দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বেসরকারি সংস্থা আশা নেত্রকোনা জেলার পক্ষ থেকে ৫০০ কম্বল হস্তান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমানের কাছে কম্বল হস্তান্তর করেন আশার ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ব্যবস্থাপক আশরাফ ফারুক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশার জেলা ব্যবস্থাপক মো. আব্দুল লতিফ ও আঞ্চলিক ব্যবস্থাপক রঞ্জিত মোদক।
