শীতার্ত মানুষের জন্য উষ্ণতা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:১৮

রাস্তার ধারে, রেল স্টেশনে, যাত্রীছাউনিতে, খোলা আকাশের নিচে শীতের রাত কাটাতে দেখা যায় সহায়-সম্বলহীন মানুষকে। আমাদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এইসব অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। তাঁরা যেন শীতের কষ্টে না ভোগেন, সেজন্য উষ্ণতার পরশ ছড়িয়ে দেই। অনেক সমাজসেবক, নেতা-কর্মী, সেবাধর্মী প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র বিতরণ করে থাকেন। ছিন্নমূল অসহায় মানুষের দুর্ভোগ কমাতে শীতবস্ত্রের পাশাপাশি পুষ্টিকর খাবার, প্রয়োজনীয় ওষুধও বিতরণ প্রয়োজন। মানুষ মানুষের জন্য—তাই আসুন দরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের কাছে শীতকে সহনীয় করে তুলি।

মো. সাইমুন, শিক্ষার্থী, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম