মেহেরপুরে ‘মুজিববর্ষে শত ঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:১৯

মেহেরপুরে ‘মুজিববর্ষে শত ঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় মুজিবনগর অডিটোরিয়ামে এই সাংস্কৃতিক পক্ষের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে সাংস্কৃতিক পক্ষের উদ্বোধক হিসেবে যুক্ত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আরো উপস্থিত ছিলেন, মজিবচর্চার মুখ্য উপদেষ্টা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। 

আরো পড়ুন: ভাসানচরে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় সন্তুষ্ট রোহিঙ্গারা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফিন, খুলনা বিভাগীয় কমিশনার (এনডিসি) ইসমাইল হোসেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী।  

সাংস্কৃতিক পক্ষের আয়োজনে আগামী ১৫ দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক বিভিন্ন নাটক ও প্রামাণ্য চিত্র মেহেরপুরে প্রদর্শন করা হবে। এছাড়াও উদ্বোধনী দিনে মুজিবনগর অডিটোরিয়ামে নাট্যকার মোস্তফা লিপির লেখা নাটক ‘বাঘ’ মঞ্চস্থ হয়।

ইত্তেফাক/এসি