সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো :কাদের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:৪০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো। সরকার সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত আন্তরিক। তিনি গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে তার দপ্তরে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষ আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

‘বিএনপির গণতন্ত্র হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি দেওয়া’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের গণতন্ত্র হচ্ছে হাওয়া ভবনের লুটেরা সাম্রাজ্য                 পুনঃপ্রতিষ্ঠা করা এবং নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন সরে যাওয়া’। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিতে গণতন্ত্রের চর্চা নেই, একথা বলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি কষ্ট পেয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল কত বছর আগে হয়েছিল, হয়তো ফখরুল সাহেব তা ভুলেই গেছেন। আসলে বিএনপির সমস্যা হলো তারা এখন বহুধাবিভক্ত নেতৃত্বে, তৃণমূলে নয়।

এর আগে ওবায়দুল কাদের সচিবালয়ের কার্যালয় হতে ভিডিও কনফারেন্সে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধন করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি অনলাইনে যুক্ত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। তিনি বলেন, বিআরটিসিকে গণমানুষের আস্থার বাহনে রূপান্তর করতে শেখ হাসিনা সরকার সম্প্রতি বহরে সহস াধিক বাস ও ট্রাক সংযোজন করেছে। এখন প্রয়োজন বিআরটিসির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন। সেবা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অনিয়ম কমানো সম্ভব উল্লেখ করে মন্ত্রী বিআরটিসির ট্রিপ ব্যস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মনিটরিং জোরদার ও রাজস্ব আয় বাড়াতে নিজস্ব অপারেশন সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দেন।

সড়ক মহাসড়কে ঘন কুয়াশা থাকায় সাবধানে গাড়ি চালাতে গাড়িচালকদের প্রতি নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘যত সিট তত আসন’ নীতি প্রতিপালনের প্রতিশ্রুত অনুযায়ী প্রতিটি গাড়িতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন না করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী, সিলেটের রেঞ্জ ডিআইজি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সংযুক্ত ছিলেন। এর আগে সচিবালয়ে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।