জি কে শামীমের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:৪৮

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত মামলায় জি কে বিল্ডার্সের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে মামলার তদন্ত কর্মকর্তার প্রতিবেদন যাচাই-বাছাই করে কমিশন এই চার্জশিটের অনুমোদন দিয়েছে। তাদের বিরুদ্ধে চার্জশিটে ২৯৭ কোটি ৩৯ লাখ টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে। শিগিগরই বিচারিক আদালতে এই চার্জশিট জমা দেওয়া হবে বলে দুদক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন। মামলার এজাহারে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে অসত্ উদ্দেশ্যে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এদিকে মামলার তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, শামীম ২০১৮-২০১৯ করবর্ষ পর্যন্ত ৫০ কোটি টাকার স্থাবর সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে আয়কর নথিতে ৪০ কোটি ২১ লাখ ৪০ হাজার ৭৪৪ টাকার তথ্য উল্লেখ করলেও মোট টাকার বৈধ উেসর খোঁজ পায়নি দুদক। এছাড়া, জি কে শামীমের বাসা থেকে পাওয়া নগদ ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা ও ৭ লাখ ৪৭ হাজার টাকার বিদেশি মুদ্রারও বৈধ উত্স পাওয়া যায়নি।  তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে,  শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে ১৬৫ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকার এফডিআর, মায়ের নামে আরো ৪৩ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকার ব্যবসার অংশীদারিত্বের বৈধ কোনো উত্স খুঁজে পায়নি দুদক। এছাড়া,  জিকেবি অ?্যান্ড কোম্পানির শেয়ার, গাড়ি ও এফডিআর বাবদ ৩৬ কোটি ৩৫ লাখ ১৮ হাজার ৭১৯ টাকার অস্থাবর সম্পদের বৈধ উত্সও পাওয়া যায়নি।