নরসিংদীর একটি স্থানীয় পত্রিকা অফিসের দেওয়াল ভেঙেছে দুর্বৃত্তরা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২২:৪৮

সাপ্তাহিক নরসিংদীর খবর পত্রিকার কার্যালয় ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নরসিংদী কার্যালয়ের পেছনের দেওয়াল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম-সংলগ্ন নরসিংদীর খবর কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নরসিংদীর খবরের সম্পাদক অধ্যাপক সেতারা বেগম জানান, বিলাসদী এলাকার নাজমা বেগম, তার ছেলে সাগর ও মেয়ের জামাই কবির ওরফে মামুনের নেতৃত্বে অজ্ঞাতনামা ৮-১০ জন এই ভাঙচুর করেছেন। তাদের বিরুদ্ধে লিখিতভাবে পুলিশ সুপারের বরাবর অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।