কক্সবাজারের টেকনাফে উপকূলীয় জনপদ বাহারছড়া শামলাপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত মাদককারবারি নিহত এবং দুই জন র্যাব সদস্য আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল হতে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মঙ্গলবার ভোররাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর বীচ এলাকায় এক দল মাদককারবারি মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে র্যাবের একটি চৌকশ দল অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা গুলিবর্ষণ করলে র্যাবের দুই সদস্য আহত হয়। এরপর র্যাবও সরকারি সম্পদ ও আত্মরক্ষার্থে কৌশলী অবস্থান নিয়ে কিছুক্ষণ পালটা গুলিবর্ষণ করলে মাদককারবারি দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা, একটি দেশীয় লম্বা বন্দুক, তিন রাউন্ড বুলেট ও একটি চাকুসহ গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে নিয়ে যায়।
