কাশ্মীরের নির্বাচনে প্রথমবারের মত জয় পেলো বিজেপি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০০:৩৮

কাশ্মীরের কোনো নির্বাচনে এই প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয় পেলো। ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপির মতে শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করে স্থানীয় একটি নির্বাচনে এই জয় পেয়েছে দলটি। শ্রীনগরে খোনমোহ-২ জেলা উন্নয়ন কাউন্সিলের আসনে জয় পেয়েছেন বিজেপির আইজাজ হোসেইন।  অপরদিকে তুলাইল এবং বান্দিপোরা জেলায় জয় পেয়েছেন আইজাজ আহমেদ খান। বিজেপির একজন মুখপাত্র বলেছেন, এই বিজয় বিজেপির জন্য বিশাল মাইলফলক। যেখানে রাজনীতিতে দলটির কোনো জোরালে স্থান ছিল না, সেখানে একটি আসনেও বিজয় পাওয়া মানে বিরাট কিছুর শুরু।