থাইল্যান্ডের রাজা ভাজিরালংকরানের প্রেমিকা সিনিনাত ওয়ংভাজিরাপাকদির প্রায় দেড় হাজারের বেশি ছবি ফাঁস হয়েছে। এরমধ্যে শতাধিক ছবি নগ্ন বা অর্ধনগ্ন। ব্রিটিশ এক সংবাদ মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
দ্য টাইমের খবরে বলা হয়েছে, নিজের মোবাইলে ওইসব আপত্তিকর ছবি তুলে রাজা ভাজিরালংকরানকে পাঠিয়েছিলেন সিনিনাত। এর পর তার ফোন হ্যাক হলে সেসব ছবি ভাইরাল হয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সিনিনাত অনেক আগে ওইসব নগ্ন ছবি নিজে তুলছেন। এরপর কয়েক বছর পরে ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড্রু ম্যাকগ্রিগোর মার্শাল পান সেসব ছবি। তিনি থাই রাজার শাসনামলের কট্টর সমালোচক। ছবিগুলো একটি ভুয়া ঠিকানা দিয়ে তার কাছে পৌঁছায়। চিঠিতে লেখা থাকে, তারা 'গণতন্ত্রকামী থাই হ্যাকার'।
এদিকে অনেকের ধারণা, রাজ পরিবারের অন্দরের লড়াই এবং বিদ্বেষের ফলাফল এই ঘটনা। রাজার সাবেক কোন স্ত্রীর যোগসাজগে সিনিনাতের এমন ফটো ফাঁস হয়েছে।
গত সেপ্টেম্বরে প্রেমিকা সিনিনাতের কাছ থেকে কেড়ে নেওয়া ‘রয়্যাল কনসর্ট’ বা ‘রাজসঙ্গী’র মর্যাদা ফিরিয়ে দেন ভাজিরালংকরান। এর কয়েক মাসের পরেই এই ঘটনা ঘটলো।

ভাজিরালংকরান এর আগে তিন বিয়ে করেছেন। তবে ইতোমধ্যে সবার সঙ্গে ডিভোর্স হয়েছে। বর্তমানে তিনি থাকছেন সিনিনাথের সঙ্গে।
ইত্তেফাক/এসআর
