আপনার রাশিফল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৯:৩৪

মুহম্মদ আনিসুল হক

২৪ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৯ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৮ জমাদিউল আওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৯ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা :৬ ও ৮। শুভ বার :শুক্র ও শনি। শুভ রত্ন :হীরা ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আপনার গ্রহণযোগ্যতা বাড়তে পারে। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)

আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বাড়বে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো ধরনের সামাজিক কাজে অংশ নিতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে  পারে। পেশাগত দিক ভালো যাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষের কাছে মনের কথা প্রকাশ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে কারো কারো সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বাড়বে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নতুন আত্মীয় লাভ হতে পারে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি আসতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে।