টু ক রো খ ব র

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৯:৩৭

বিক্রি হচ্ছে জেমস বন্ডের স্টুডিও

 

দর্শকরা সিংহের গর্জনের সঙ্গে ‘মেট্রো গোল্ডউইন মায়ার’ বা ‘এমজিএম’ অনেক হলিউডি ছবির শুরুতেই পর্দায় দেখতে পান। বিশেষ করে বন্ড সিরিজ ভক্তদের কাছে এটা খুবই অতিপরিচিত একটি বিষয়। তবে বন্ড ভক্তদের জন্য দুঃখের সংবাদ এবার বিক্রি হতে যাচ্ছে এই স্টুডিওটি। চরম আর্থিক সংকটে পড়ে দেউলিয়া হতে বসেছেন স্টুডিওর মালিকরা। আর তাই আনুষ্ঠানিক বিক্রয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। হয়তো খুব শিগগিরই অন্য মালিকানায় চলে যাচ্ছে এমজিএম। জানা গেছে, এর আগেও বেশ কয়েকবার আর্থিক সংকটে পড়েছিল স্টুডিওটি। এমনকি আর্থিক সংকটের কারণে ২৩তম জেমস বন্ড ছবির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধও করে দিতে হয়েছিল।

 

 

সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’

 

অনেকদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল শিগগিরই আসছে ‘টাইগার থ্রি’। তবে কবে আসছে এ নিয়ে ছিল ধোঁয়াসা। এবার সব জল্পনার অবসান হলো। আগামীবছরের মার্চ থেকে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। সিনেমাটির কেন্দ্রীয় দুটি চরিত্রে দেখা যাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফকে।

জানা গেছে, শাহরুখের পাঠান সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় এবং নিজের আসন্ন ‘অন্তিম’ সিনেমার শুটিংয়ের কাজ শেষ করেই সালমান ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ে যোগ দেবেন। সিনেমাটির প্রথম লটের শুটিং হবে মুম্বাইয়ে এবং দ্বিতীয় লটের শুটিং হবে মধ্যপ্রাচ্যে। এছাড়া সিনেমাটিতে খলনায়ক চরিত্রটি নিয়েও বেশ চমক থাকবে বলে জানা গেছে। পরিচালকের ক্ষেত্রেও থাকছে পরিবর্তন। এবার শোনা যাচ্ছে, তৃতীয় কিস্তিটি পরিচালনা করবেন মনীু শর্মা।

 

 

আটক হূতিকের প্রাক্তন স্ত্রী!

 

ুনাইটক্লাবে পার্টি করায় আটক করা হয় হূতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান, ক্রিকেটার সুরেশ রায়না ও গায়ক গুরু রনধাওয়াকে। তবে এ সময় পালিয়ে গ্রেফতার এড়ান র্যাপার বাদশা। করোনা বিধি না মেনে নাইটক্লাবে পার্টি করায় গ্রেফতার করা হয় তাদের। অবশ্য পরে মুচলেকায় জামিন পেয়েছেন তারা। জানা গেছে, গত ২১ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে এই ক্লাবে হানা দেয় পুলিশ। এ সময় ৩৪ জনকে গ্রেফতার করা হয়। ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত কারফিউ জারি করেছে মহারাষ্ট্র সরকার। তাই ক্লাবগুলোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি এ সময় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়াও বন্ধ। কিন্তু নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব। আর তাতে অংশ নেওয়ায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।