ফ য় জু ল আ ল আ মী ন
মানুষের স্বপ্নই মানুষকে আগামীর পথে হেঁটে যেতে অনুপ্রাণিত করে। অনেক সীমাবদ্ধতা ও প্রতিকূলতার ভীড়েও হার না মানার নতুন সমীকরণ শিখতে বাধ্য করে। এমনি এক শব্দ যার মাঝে লুকিয়ে থাকে আকাঙ্ক্ষার বিপুল বিকাশ। রুশো শেখ এমনি এক স্বপ্নবাজ তরুণ আর তার স্বপ্ন জুড়ে রয়েছে অভিনয়। ছোটবেলা থেকেই টেলিভিশন ও সিনেমার অনেকের অভিনয় তাকে মুগ্ধ করেছিল। কৈশোরে রুশো তাই সিদ্ধান্ত নেন অভিনয় শিল্পী হওয়ার, কিন্তু কিছুতেই অভিনয়ের সুযোগ হচ্ছিল না। তবুও হাল ছাড়েনি। একসময় মূল ধারার প্রিন্ট মিডিয়ায় সুযোগ পান। এরপর পেশাদার র্যাম্প মডেল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দেশের বেশ কিছু স্বনামধন্য ফ্যাশন হাউজের মডেল হিসাবে কাজ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য শীর্ষস্থানীয় হাউজগুলো হলো—ডোরস, ক্যাটস আই, জেন্টল পার্ক, অকোড, রেক্স, রং, নিপুণ, ক্রেজি মার্ট, রং, মানসা, মেন ওয়ান। একাধিক টিভিসিতে কাজ করেন, তার মধ্যে অমিতাভ রেজার নির্মাণ করা পাকিজা লুঙি স্টাইল অন্যতম। ২০১৬ সালে রেগুলার ভিজুয়্যাল ক্যারিয়ার শুরু হয় একটি মিউজিক ভিডিও দিয়ে। একই ডিরেক্টরের নাটক দিয়ে নতুনভাবে যাত্রা শুরু হয় অভিনয়ে। নাটকের নাম ‘এ জার্নি বাই রিলেশন’। নাটকটি পরিচালনা করেন মেহেদি হাসান রিদয়। এরপর একে একে সুযোগ পান মোস্তফা কামাল রাজ, আশুতোষ সুজন, মাবরূর রশিদ বান্নাহ, আকাশ রঞ্জন, শহিদ দূন নবীসহ আরও শীর্ষস্থানীয় পরিচালকদের সঙ্গে। সিরিয়াল নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘থ্রি সিসটারস’, ‘ব্যাক বেঞ্চারস’, ‘পোস্টে গ্রেজুয়েট’, ‘রসের হাড়ি’, ‘সিম্পলের মধ্যে গর্জিয়াস’। একক নাটকের মধ্যে ‘জার্নি বাই রিলেশন পার্ট ২’, ‘এপয়েনমেন্ট লেটার’, ‘আসেন সবাই মিষ্টি খাই’, ‘সেক্রিফাইজ লাভ’, ‘থ্যাঙ্ক ইউ’, ‘আমি তুমি’, ‘নাম বললে চাকরি থাকবে না’, ‘ফিফটি শেডস অফ লাভ’, ‘লবণ এবং রাজকুমারীর গল্প’। এছাড়া অভিনয় করেন অলোচিত ওয়েব সিরিজ ‘কুয়াশা’ ও ‘বুনো ফুল’। এর পরে চোখে পড়েন কিংবদন্তি নায়িকা সারাহ কবরী সারোয়ারের। তার পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’ সিনেমার নায়ক হিসাবে কাজ করেন। সিনেমার গল্প মুক্তিযুদ্ধের। এই সিনেমায় ’৭১-এর সময়ের এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন রুশো। সিনেমাটির শুটিং হয় উত্তরা, রমনা পার্ক, মানিকগঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
সিনেমায় অভিনয় প্রসঙ্গে রুশো বলেন, ‘নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে যাকে সরাসরি দেখার সৌভাগ্য হবে কি-না জানি না, তখন তার পরিচালিত সিনেমার প্রধান চরিত্রে কাজ করার সুযোগ হয়েছে। পুরোটাই যেন একটি স্বপ্ন, চোখ খুলে দেখার সুযোগ। এই অনুভূতি মুখে বলে শেষ করা যায় না। আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে।’
