নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৩৮

নিয়োগ বিজ্ঞপ্তি :সরকারি বিধিমোতাবেক সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা সদরে অবস্থিত জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য শূন্যপদে একজন পরিচ্ছন্নতাকর্মী এবং সৃষ্টপদে একজন কম্পিউটার ল্যাব অপারেটর আবশ্যক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ (পনের) দিনের মধ্যে পরিচ্ছন্নতাকর্মীর ক্ষেত্রে ৫০০/-(পাঁচশত) টাকা এবং কম্পিউটার ল্যাব অপারেটরের ক্ষেত্রে ১০০০/-(এক হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, শিক্ষাগতযোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। —প্রধান শিক্ষক।  সিকে-১৭২৮