বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শিশুশ্রম আইন (২০০৬ অনুযায়ী) নিষিদ্ধ হলেও দিন দিন বেড়েই চলেছে। সুস্থ ও সুন্দর ভাবে প্রতিটি শিশুর বেঁচে থাকা তার জন্মগত অধিকার বটে। যে বয়সে শিশুদের বই থাকার কথা হাতে, সেই বয়সে আজ তারা কাজের বোঝা তুলে নিচ্ছে কাঁধে। যে শিশু আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় অংশ নেবে সেই শিশুই শিশুশ্রমে শারীরিক ও মানসিক ভাবে প্রতিনিয়ত বঞ্চনার শিকার। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের। এর পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে দারিদ্র্য। ফলে শিশুরা শিশুশ্রম করতে করতে মাদক, জুয়া ও বিভিন্ন অসামাজিক অপকর্মে জড়িয়ে পড়ছে। এজন্য শিশুশ্রম নিরসন ও রাষ্ট্রীয় আইন বাস্তবায়নের মাধ্যমে শিশুদের প্রয়োজনীয় শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য প্রদানের ব্যাপারে জোরালো পদক্ষেপ নেওয়া অপরিহার্য।
মো. মিরান উদ্দিন
চন্দনাইশ, চট্টগ্রাম
