মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৪৫

আনওয়ার আহমদ

বিশিষ্ট কবি ও গল্পকার এবং সম্পাদক আনওয়ার আহমদের আজ বৃহস্পতিবার ১৭তম মৃত্যুবার্ষিকী। তিনি দীর্ঘ ৩৮ বছর স্বনামধন্য গল্পপত্রিকা ‘রূপম’ ও কবিতাপত্র ‘কিছুধ্বনি’ সম্পাদনার মাধ্যমে সাহিত্য জগতে বিশেষ অবদান রেখে গেছেন। তার প্রকাশিত উল্লেখ্যযোগ্য কাব্যগ্রন্থ হলো— রিলকের গোলাপ, মানবসম্মত বিরোধ, শেষ সম্বল শেষ দান, নীল কষ্টের ডাক। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ উত্তরায় ৪ নম্বর সেক্টরের বাইতুস সালাম মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।