ফরিদপুর চিনিকলে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ-কর্মবিরতি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৪৯

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

বকেয়া বেতনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। বুধবার বেলা ১২টা থেকে বিক্ষোভ মিছিল হয়। চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ্ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল চিনিকলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা পাঁচ দফা দাবি মেনে নিয়ে ১৫টি চিনিকল সচল রাখার আহ্বান জানান। অন্যথায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন।