বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
পদোন্নতির দাবিতে বুধবার গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা মানববন্ধন করেছেন। আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলামের সঞ্চালনায় এবং সমিতির সভাপতি ড. হাসিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে শিক্ষক ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, মানববন্ধনের পাশাপাশি পদোন্নতির দাবিতে আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী শহিদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।
