পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচনে স্বপন ব্যানার্জী (সংবাদ) সভাপতি এবং জালাল আহমেদ (মানবজমিন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার প্রেসক্লাবের পুরাতন কার্যালয়ে ব্যালটের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাংবাদিক মো. সোহরাব হোসেন সহসভাপতি, মো. মোজাহিদুল ইসলাম নান্নু যুগ্ম-সাধারণ সম্পাদক, মো. আবুল হোসেন তালুকদার অর্থ বিষয়ক সম্পাদক এবং আতিকুল আলম সোহেল, মো. মোখলেছুর রহমান, চিন্ময় কর্মকার, বিলাস দাস, জাকারিয়া হূদয় ও মশিউর রহমান বাবলু কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩৫ জন ভোটারের মধ্যে ৩৪ জন ভোটার ভোট দিয়েছেন।
