ইত্তেফাক রিপোর্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিকিউ বলপেন চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪ দশমিক ৭২ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল শূন্য দশমিক ৪৮ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৩ দশমিক ৪৩ টাকা। আগের বছরের একই সময়ে এনএভি ছিল ১৩৪ দশমিক ২১ টাকা। ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএপিএস) হয়েছে শূন্য দশমিক ৮০ টাকা। আগের বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল শূন্য দশমিক ৬৪ টাকা।
