শাদাবকেও হারাল পাকিস্তান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৪

নিউজিল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টে লেগ স্পিনার শাদাব খানকেও পাচ্ছে না পাকিস্তান। ইনজুরির কারণে আগে থেকেই এ ম্যাচ থেকে ছিটকে গেছেন বাবর আজম ও ইমাম উল হক । এবার যোগ দিলেন শাদাবও। উরুর ইনজুরিতে ভুগছেন এই লেগ স্পিনার। তার পরিবর্তে বাঁহাতি স্পিনার জাফর গোহারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে অভিষেকের পর এই প্রথম দলে ডাক পেলেন গোহার। নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারের পর ২৬ ডিসেম্বর প্রথম টেস্টে মাঠে নামবে পাকিস্তান।