দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
রাত পোহালে বড় দিন। খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব। এ উপলক্ষ্যে দোহার-নবাবগঞ্জের বিভিন্ন গির্জা ও খ্রিষ্টানপল্লিতে এখন উত্সবের আমেজ। বাড়িতে বাড়িতে সাজসাজ রব। নতুন পোশাকে গির্জায় প্রার্থনায় যাওয়ার প্রস্তুতিও শেষের দিকে। অতিথি আপ্যায়নের জন্য বাড়িতে বাড়িতে তৈরি করা হচ্ছে রকমারি পিঠাপুলি।গির্জা ও উপধর্মপল্লিগুলোকে সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায়। গির্জার ভেতরে করা হচ্ছে দৃষ্টিনন্দন ডিসপ্লে। মা মেরির প্রতিকৃতি ছাড়াও গোয়ালঘরে শিশু যিশুকে ফুটিয়ে তোলা কাজ চলছে। ঘরে ঘরে ঝলমল আলোকসজ্জা জানান দিচ্ছে বড়দিনের।
০
