ডিএমপির সাত থানার ওসি বদলি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ০০:৩৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তার মধ্যে আট জনকে ডিএমপির বিভিন্ন থানায় ওসি হিসেবে বদলি করা হয়েছে। গতকাল ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। বদলিকৃত ওসিরা হলেন সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব কিশোর শীলকে  তেজগাঁও শিল্পাঞ্চল থানা, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনকে ভাষানটেক থানা, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল মজিদকে  উত্তরখান থানা, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াসকে উত্তরা-পশ্চিম থানা, সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিনকে ডেমরা থানা, শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. মোরাদুল ইসলামকে সবুজবাগ থানা, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. কামাল উদ্দীনকে উত্তরা-পূর্ব থানা ও ভাষানটেক থানার ওসি মুন্সী ছাব্বীর আহ্ম্মদকে  খিলক্ষেত থানায় বদলি করা হয়েছে।

একই আদেশে, উত্তরা-পূর্ব থানার ওসি মো. নুরে আলম সিদ্দিকীকে ডিবি-গুলশান বিভাগ, উত্তরখান থানার ওসি মো. হেলাল উদ্দিনকে হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগ, উত্তরা-পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহাকে ডিবি-রমনা বিভাগ, খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনকে আইসিটি বিভাগ, সবুজবাগ থানার ওসি  মো. মাহবুব আলমকে ডিবি-রমনা বিভাগ, ডেমরা থানার ওসি  মো. সিদ্দিকুর রহমানকে ডিবি-উত্তরা বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আলী হোসেন খানকে  প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।