আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৬:৫১

আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ক্লার সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক এর আলমডাঙ্গা উপজেলা সংবাদদাতা ফিরোজ ইফতেখারকে সভাপতি ও দিকদিগন্ত ডটকম এর সিনিয়র রিপোর্টার এমদাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে  ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আরও যারা রয়েছেন: গোলাম সরোয়ার শামিম (নতুনখবর), সালেহ মাসুদ লিপু (দৈনিক চুয়াডাঙ্গা), যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আলী (সকালের খোঁজখবর), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (নতুনখবর), কাজল রানা ( সময়ের সমীকরণ), অর্থবিষায়ক সম্পাদক তরিকুর ইসলাম জুয়েল (দিকদিগন্ত.কম), প্রচার সম্পাদক রহিদুল ইসলাম রহিত (আজকের খোঁজখবর), সহ-প্রচার সম্পাদক ইসরাফিল হোসেন (দৈনিক চুয়াডাঙ্গা), ধর্ম বিষয়ক সম্পাদক হালিমুল রাশেদ সোহাগ (সময়ের সমীকরণ), আইসিটি সম্পাদক সালমান স্বপন ( আজকের খোঁজখবর), ক্রীড়া সম্পাদক হৃদয় আহম্মেদ টিটন (দিকদিগন্ত.কম), সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান গিটার ( আজকের খোঁজখবর)।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য আহম্মেদ সমীর, শিপন বুলবুল, ডাক্তার নাসির, কোরবান আলী, দেলোয়ার হোসেন, সাব্বির আহম্মেদ ও রোকনুজ্জামান রোকন।

আরও পড়ুন: নাইট কোচের ধাক্কায় ফুলবাড়ীতে অটোচালকের মৃত্যু

ইত্তেফাক/নূহু