কানাডার প্রধানমন্ত্রী জাস্টিনের জন্মদিন শুক্রবার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৪:৫৬

২৫ ডিসেম্বর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ৪৯তম জন্মদিন। বাংলাদেশের স্বাধীনতার সমবয়সী জাস্টিন ১৯৭১ সালে বড় দিনে কানাডার রাজধানী ওটোয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা দুইবারের প্রধানমন্ত্রী পিয়ারে ট্রুডো এবং মা অভিনেত্রী মার্গারেট ট্রুডো।

বহু গুণের অধিকারী জাস্টিন কানাডার প্রধানমন্ত্রী হয়েও তিনি সারাবিশ্বে একজন প্রিয় বিশ্বনেতা। জাস্টিন ২০১৩ সালে লিবারেল পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং দলের বিজয় এনে তিনিও নির্বাচিত হয়ে ২০১৫ সাল থেকে বর্তমান পর্যন্ত কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, তিনি ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। স্নাতক শেষ করার পর ভ্যাঙ্কুভারে শিক্ষকতা শুরু করেন। পরে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পরিবেশগত ভূগোলের বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামেও পড়াশোনা করেন। ২০০৫ সালে তিনি সাংবাদিক সোফি গ্রেগয়েরকে বিয়ে করেন। তাঁরা তিন সন্তানের জনক-জননী। 

ইত্তেফাক/এমএএম