ময়মনসিংহের গৌরীপুরে এক প্রতিবন্ধী শিশুকে (১২) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) পৌর এলাকার ইসলামাবাদ মহল্লায় এ ঘটনা ঘটে। পরদিন বুধবার (২৩ ডিসেম্বর) শিশুটির মা বাদি হয়েছে গৌরীপুর থানয় মামলা দায়ের করেন। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক রয়েছে অভিযুক্ত।
বলাৎকারে অভিযুক্ত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি ওই এলাকার মৃত আছর আলী ওরফে রুপা মিয়ার ছেলে। পেশা জাহাঙ্গীর বাসের সুপারভাইজার।
মামলা সূত্রে জানা যায়, মোবাইল ফোনে ছবি তোলার কথা বলে শিশুটিকে স্থানীয় একটি মাদ্রাসায় নিয়ে বলাৎকার করে জাহাঙ্গীর। এসময় শিশুটি কান্নাকাটি করলে স্থানীয়রা তাকে বাড়ি নিয়ে আসেন।
আরো পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পের স্বেচ্ছাসেবক অপহরণের পর উদ্ধার, রোহিঙ্গা মাঝি গ্রেফতার
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেন বলেন, পুলিশ মামলাটি তদন্ত করছে। অভিযুক্ত জাহাঙ্গীর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসি
